'হো বাধাই' ............
'হো বাধাই' ......... আ, ফ, ম, ইকবাল॥ বেরিয়ে এসেছে সকল মজদুর করো অভিনন্দন ভরপুর, তৈরি তোরণ তৈরি বরণমালা তারিফ তারিফে কান ঝালাপালা; ছিল কার ত্রুটি হলোনা তা জানা কেউ তা আর জানতে চাইবেও না, তবু বাজিছে তালি আর তালি মিডিয়ায় দেখ বাহবা বাহবা খালি; শ্রমিক ভাইদের কুশল উদ্ধারে টিআরপি তাদের গেছে কেমন বেড়ে ! অভিনন্দন তাই শ্রমিক ভাই চিৎকার করে বলো- 'হো বাধাই' ! করেছে মানুষ ভুল, দোষ পাহাড়ের 'আস্তা'র উপর চড়েছে বোঝা পাপের; তবুতো সেল্ফি লওয়ার হয়েছে সুযোগ অভিনন্দন ওহে মানবিক দুর্যোগ ! ওই শ্রমিকের নিত্যদিনের লড়াই শেষ বুঝি হয়ে যাবে ভাই ? কিসের তবে এত অভিনন্দন কিসের তারিফ, কিসের 'বাধাই' ! ৩০-১১-২০২৩।