জীবনের দেনমোহর।
মেলামেশা
সেই কতকাল ধরে
দেনমোহর শোধ হয়নি আজও।
কাবিননামাটাও
খুঁজে পাওয়া যাচ্ছে না আর;
জানিনা কোথায় জমা হয়ে আছে
কত খাদ্য পেয় লেহ্য
কত রক্তের ফোঁটা ঘামের ছিটা
কত যে বীজ বোনা হয়েছিল
ফসল ফলেনি পরিমিত
প্রতীক্ষায় শুধু
কেটে যাচ্ছে কাল !
কিছু কিছু ভোর হয়
কিন্তু সূর্য উঠেনা
দিন বয়ে যায়
সন্ধ্যা আসে
অথচ চাঁদের দেখা নেই
নেই একটাও তারা
অথবা ভূতলে কোনো জোনাকি !
বিজলি চমকাচ্ছে
বিজলিরা প্রচণ্ড ভালোবাসে ঝড়
আরেকটি দেউলিয়া রাত পাড়ি দেয়া
আগামী প্রভাতে কিরণের প্রত্যাশায় !
০৬-০৩-২০২৩।
Comments
Post a Comment