Posts

Showing posts from December, 2022

প্রতীক্ষার অনুভব ......

প্রতীক্ষার অনুভব ......              -আ, ফ, ম,   ইকবাল॥ সময় দাও  আরও কিছুটা সময়  সম্পর্ক সম্বদ্ধ সামলে নিতে কিসের এতোটা তাড়া   ওগো অগ্রপথিক সাথী ?  সময়ের আবশ্যক  সময় বের করতে  সময়ের আবশ্যক হয়  আলোকের আগমনেও  সময় চাই আলোকিত হতে;  চাই অপেক্ষা সে পর্যন্ত  যদি চাও দীপ্ত হতে। নীরব প্রতীক্ষা চাই  চাই পরিমিত কথন   পরিহার করে রাগ দ্বেষ  সময়ই ঠিক করে দেবে   তোমার কাঙ্ক্ষিত সেরা উপহার !  সময় চাই সম্বদ্ধ সুরক্ষার তরে   যেমন বিষন্ন সন্ধ্যা  প্রতীক্ষায় থাকে   ঝলমলে চন্দ্রালোকের   প্রভাতী মলয় সমীরের  প্রত্যাশিত নবীন রবি-কিরণের।  তোমার অনুভূতি  তোমার আবেগ  পথ দেখাবে   প্রোজ্জ্বল ভবিষ্যতের  জ্বলে উঠবে এক সময়  সম্পর্কের সকল নিয়ন বাতি।                         ২৫-১২-২০২২।

প্রহেলিকা ......

প্রহেলিকা .....             -আ, ফ, ম, ইকবাল॥  অন্ধকার চেয়ে রয় আলোর প্রতীক্ষায়  নদীচরের বালুকণায়  কখনও ধিকিধিকি জ্বলে উঠে   নিস্প্রভ চাঁদের কিরণ  রাতগুলো তবু  জেগে থাকে আঁধারের বুকে  নির্লিপ্ত, একাকি !  আমার অবচেতন মনে   জমাট বেঁধে আছে   কত সুপ্ত নির্লিপ্ত প্রেম   বাসনার শতদল হয়ে,   প্রাত্যহিকতায়   যারে দিতে চাই বিসর্জন।   যতই এগিয়ে যাই প্রেমাস্পদের দিকে   ফিরে আসি   সংসার পাতকির টানে  পেলাম বলেও হারাই তারে  বারেবারে !  জানি সে পাশে আছে  হাতড়ে বেড়াই তবু  নিঝুম অন্ধকারে !                 ১৩-১২-২০২২।

প্রতীক্ষা .......

প্রতীক্ষা .......              -আ, ফ, ম,  ইকবাল॥ কিছুই চিরন্তন নয় এই ধরণীতে আমিও নয়  তুমিও নও   নয় আমাদের মধ্যকার    এই প্রেম প্রীতি ভালবাসা ! অনন্তকাল প্রতীক্ষা শুধু শুধু  তার জন্য-  যে ছিল যখন ছিলনা  আমার এই জীবন,   প্রতীক্ষা যখন সে সঙ্গে রয়েছে  জীবনভর;  প্রতীক্ষা রইবে  যখন আর থাকবে না  আমার এই জীবন !  কখনও কি পূর্ণ হবে  প্রতীক্ষার এই খালি ময়দান ?                         ১০-১২-২০২২।

অভিসারের পথে .....

অভিসারের পথে ........                   -আ,ফ,ম,  ইকবাল॥   সময় বয়ে যাচ্ছে   নিঝুম জীবনের পিঠ বেয়ে   ধীর লয়ে;  আমি চেয়ে রই   বাতায়নের ফাঁক দিয়ে  আধমরা দূর্বাঘাসের দিকে চেয়ে !  যে কলম এগিয়ে চলতো  তরতরিয়ে, খসখস করে   কেন জানি হঠাৎ করে থেমে যায়  সুরভিত ফুলের আঘাতে।   কত কথা  জানিনা হয়ে গেছে বলা  মনে হয় কখনও-  এসব নয় কি শুধু ছলাকলা ?   হিসাব মেলাতে পারিনা কভু  হিসাবের আসলে জানিই কি বা !    জানিনা কখন   জীবন হারিয়ে যাবে  অথবা আমি জীবনের থেকে   যে অরণ্য বিশালতায়  ছিল একদা পরিপূর্ণ  বিরাণ যেন হয়ে যাচ্ছে অকস্মাৎ   অদেখা কোন দাবাগ্নির দাপটে !      আসলে   জীবন যখন   হারিয়ে ফেলে ঐশ্বর্য ঝরে পড়ে  বৃক্ষের পাতাগুলো ধীরে ধীরে   শুক্লপক্ষের চাঁদও সেখানে  আলোক হারিয়ে ফেলে   উদ্গিরণ হয়   ক...

আমি আছি ........

আমি আছি .......              -আ,ফ,ম,  ইকবাল॥  চেতনে অবচেতনে   আনন্দ হরিষ মননে  আমি আছি আজ  আমি রইবো   হয়তো আগামীতে   অজানা আরও কতকাল !  বাতাসের জন্যে  বাতাসের লাবন্যে  গণ অরন্যে বন পুণ্যলোকে  গাছের শরীরে  পাতার পরতে পরতে    আমি আছি  আমি রইবো   বিপুলা ধরণীর প্রতিবেশী হয়ে;  হ্যাঁ, আমি আছি  আছি আমি  ইচ্ছে যদি হয়-  আঙুল ছুঁয়ে দেখো  দেখো, এই আমি আছি !                   ০৫-১২-২০২২।

প্রবাহ ......

প্রবাহ ......              -আ,ফ,ম, ইকবাল॥  এই যে দেহ-   কেবল ঘাম আর রক্ত ​​নয় ভাবনার একটা নদীও  প্রবাহিত হয় এর থেকে।   জিভ যদি কেউ কেটে দিতে চায়   চোখগুলো তখন   দিব্যি কথা বলতে শুরু করে দেয় ! চোখও বের করে দেবে ?  দেখো তখন এই দুটো হাত   কেমন অঝোরে কথা বলে ! হাতগুলোও  ভেঙ্গে দেবে ? দাও !  পা দুটো তখন  বসবে নড়েচড়ে   সাক্ষ্য দেবে ফুরফুর করে ! তারপর ও যদি ধরা যদি পড়ে যায়-  চৈতন্যের নিঃশ্বাস কথা বলবে  প্রশ্বাস করবে নির্বাপন  অহঙ্কারির স্বমেহন !  ময়দানে পড়ে থাকা  মৃতদেহগুলো   খুনিদের সাক্ষী হয়ে  যখন দাঁড়িয়ে উঠে-  অত্যাচারির সামনে তুলে ধরে যুগের ইতিহাস !   তাকিয়ে থাকে ওরা  শরীর থেকে শুধু রক্ত ​​নয় একটি চিরসবুজ চিন্তার নদীও বয়ে যায়  যা চিরন্তন, অবিকল্প !                ০২-১২-২০২২।