প্রবাহ ......

প্রবাহ ......  
           -আ,ফ,ম, ইকবাল॥ 

এই যে দেহ-  
কেবল ঘাম আর রক্ত ​​নয়
ভাবনার একটা নদীও 
প্রবাহিত হয় এর থেকে।  

জিভ যদি কেউ কেটে দিতে চায়  
চোখগুলো তখন  
দিব্যি কথা বলতে শুরু করে দেয় !

চোখও বের করে দেবে ? 
দেখো তখন এই দুটো হাত  
কেমন অঝোরে কথা বলে !

হাতগুলোও  ভেঙ্গে দেবে ?
দাও ! 
পা দুটো তখন 
বসবে নড়েচড়ে  
সাক্ষ্য দেবে ফুরফুর করে !

তারপর ও যদি ধরা যদি পড়ে যায়- 
চৈতন্যের নিঃশ্বাস কথা বলবে 
প্রশ্বাস করবে নির্বাপন 
অহঙ্কারির স্বমেহন ! 

ময়দানে পড়ে থাকা 
মৃতদেহগুলো  
খুনিদের সাক্ষী হয়ে 
যখন দাঁড়িয়ে উঠে- 
অত্যাচারির সামনে তুলে ধরে যুগের ইতিহাস !  

তাকিয়ে থাকে ওরা 
শরীর থেকে শুধু রক্ত ​​নয়
একটি চিরসবুজ
চিন্তার নদীও বয়ে যায় 
যা চিরন্তন, অবিকল্প !  
             ০২-১২-২০২২।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।