অভিসারের পথে .....

অভিসারের পথে ........ 
                 -আ,ফ,ম,  ইকবাল॥  

সময় বয়ে যাচ্ছে  
নিঝুম জীবনের পিঠ বেয়ে  
ধীর লয়ে; 
আমি চেয়ে রই  
বাতায়নের ফাঁক দিয়ে 
আধমরা দূর্বাঘাসের দিকে চেয়ে ! 

যে কলম এগিয়ে চলতো 
তরতরিয়ে, খসখস করে  
কেন জানি হঠাৎ করে থেমে যায়  সুরভিত ফুলের আঘাতে।  

কত কথা 
জানিনা হয়ে গেছে বলা 
মনে হয় কখনও- 
এসব নয় কি শুধু ছলাকলা ?  
হিসাব মেলাতে পারিনা কভু 
হিসাবের আসলে জানিই কি বা !   

জানিনা কখন  
জীবন হারিয়ে যাবে 
অথবা আমি জীবনের থেকে  
যে অরণ্য বিশালতায় 
ছিল একদা পরিপূর্ণ 
বিরাণ যেন হয়ে যাচ্ছে অকস্মাৎ  
অদেখা কোন দাবাগ্নির দাপটে ! 
  
 আসলে  
জীবন যখন  
হারিয়ে ফেলে ঐশ্বর্য
ঝরে পড়ে 
বৃক্ষের পাতাগুলো ধীরে ধীরে  
শুক্লপক্ষের চাঁদও সেখানে 
আলোক হারিয়ে ফেলে  
উদ্গিরণ হয়  
কেবল কিছু ভবঘুরে ফরিয়াদ !  

মানুষগুলো একে একে  
যাচ্ছে চলে স্তব্ধতার দেশে 
একই বেশে  
একই যানে চড়ে 
চৈতন্য তাই হচ্ছে নড়বড়ে  
ঠিক এমনি করে 
অচিরেই আমিও একদিন  
খবর হয়ে মিশে যাবো  
নিঃস্তব্ধদের দলে- 
শুন্য হাতে !
                       ০৬-১২-২০২২।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।