প্রহেলিকা ......

প্রহেলিকা ..... 
           -আ, ফ, ম, ইকবাল॥ 

অন্ধকার চেয়ে রয় আলোর প্রতীক্ষায় 
নদীচরের বালুকণায় 
কখনও ধিকিধিকি জ্বলে উঠে  
নিস্প্রভ চাঁদের কিরণ 
রাতগুলো তবু 
জেগে থাকে আঁধারের বুকে 
নির্লিপ্ত, একাকি ! 

আমার অবচেতন মনে  
জমাট বেঁধে আছে 
 কত সুপ্ত নির্লিপ্ত প্রেম  
বাসনার শতদল হয়ে,  
প্রাত্যহিকতায়  
যারে দিতে চাই বিসর্জন।  

যতই এগিয়ে যাই প্রেমাস্পদের দিকে  
ফিরে আসি  
সংসার পাতকির টানে 
পেলাম বলেও হারাই তারে 
বারেবারে ! 
জানি সে পাশে আছে 
হাতড়ে বেড়াই তবু 
নিঝুম অন্ধকারে ! 
               ১৩-১২-২০২২।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।