আমি আছি ........
আমি আছি .......
-আ,ফ,ম, ইকবাল॥
চেতনে অবচেতনে
আনন্দ হরিষ মননে
আমি আছি আজ
আমি রইবো
হয়তো আগামীতে
অজানা আরও কতকাল !
বাতাসের জন্যে
বাতাসের লাবন্যে
গণ অরন্যে বন পুণ্যলোকে
গাছের শরীরে
পাতার পরতে পরতে
আমি আছি
আমি রইবো
বিপুলা ধরণীর প্রতিবেশী হয়ে;
হ্যাঁ, আমি আছি
আছি আমি
ইচ্ছে যদি হয়-
আঙুল ছুঁয়ে দেখো
দেখো, এই আমি আছি !
০৫-১২-২০২২।
Comments
Post a Comment