প্রতীক্ষার অনুভব ......

প্রতীক্ষার অনুভব ...... 
            -আ, ফ, ম,   ইকবাল॥

সময় দাও 
আরও কিছুটা সময় 
সম্পর্ক সম্বদ্ধ সামলে নিতে
কিসের এতোটা তাড়া  
ওগো অগ্রপথিক সাথী ? 

সময়ের আবশ্যক 
সময় বের করতে 
সময়ের আবশ্যক হয় 
আলোকের আগমনেও 
সময় চাই আলোকিত হতে; 
চাই অপেক্ষা সে পর্যন্ত 
যদি চাও দীপ্ত হতে।

নীরব প্রতীক্ষা চাই 
চাই পরিমিত কথন  
পরিহার করে রাগ দ্বেষ 
সময়ই ঠিক করে দেবে  
তোমার কাঙ্ক্ষিত সেরা উপহার ! 

সময় চাই সম্বদ্ধ সুরক্ষার তরে  
যেমন বিষন্ন সন্ধ্যা 
প্রতীক্ষায় থাকে  
ঝলমলে চন্দ্রালোকের  
প্রভাতী মলয় সমীরের 
প্রত্যাশিত নবীন রবি-কিরণের। 

তোমার অনুভূতি 
তোমার আবেগ 
পথ দেখাবে  
প্রোজ্জ্বল ভবিষ্যতের 
জ্বলে উঠবে এক সময় 
সম্পর্কের সকল নিয়ন বাতি। 
                       ২৫-১২-২০২২।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।