প্রতীক্ষা .......
প্রতীক্ষা .......
-আ, ফ, ম, ইকবাল॥
কিছুই চিরন্তন নয়
এই ধরণীতে
আমিও নয়
তুমিও নও
নয় আমাদের মধ্যকার
এই প্রেম প্রীতি ভালবাসা !
অনন্তকাল প্রতীক্ষা শুধু শুধু
তার জন্য-
যে ছিল যখন ছিলনা
আমার এই জীবন,
প্রতীক্ষা যখন সে সঙ্গে রয়েছে
জীবনভর;
প্রতীক্ষা রইবে
যখন আর থাকবে না
আমার এই জীবন !
কখনও কি পূর্ণ হবে
প্রতীক্ষার এই খালি ময়দান ?
১০-১২-২০২২।
Comments
Post a Comment