ক্যারল ছোঁয়া...

বসন্ত যখন পূর্ণযৌবনা 
পাতাহীন প্রাচীন গাছেও 
ফুটছে টগবগে কথাকুসুম, 
দুঃখরাজি ঝরিয়ে ফেলে 
নতুন স্বপ্নের আবেগে 
গড়তে আগ্রহী 
নতুন মোমেন্টারি। 

সীমান্তের ডানায় যখন 
ফুরফুরে দাবানল 
সমাগত বর্ষার সিগন্যাল দিয়ে 
ধেয়ে আসে ঝড়োহাওয়া 
বৃক্ষশিরার দহনজল  
নিভিয়ে দেয় স্পর্ধিত আগুন ! 
পোড়া হৃদবিজনে 
বেজে উঠে নতুন ক্যারোল ধ্বনি । 
                    ১৮-০৩-২০২৩।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।