মোহনার পথে......

হেঁটে চলেছি কতকাল ধরে  
রঙ বেরঙের দুনিয়ায়  
বহু নদী পেছনে ফেলে আমাকে  
মিশে গেছে পথের মধ্যে  
সাধনায় সঞ্চিত অক্ষরগুলো  
রঙিন পেন্সিলে সাজিয়ে রেখেছি  
প্রগতির মিনার গড়ব বলে 
আকিঞ্চনে ভরপুর চৈতন্যের ঝুলি।  

ফাল্গুনি ভোরের শিশির স্পর্শ করে 
কলুষমুক্ত করতে চাই দুখানা হাত  
প্রভাতী রোদের চাদর জড়িয়ে 
এগিয়ে চলেছি তাই 
রোদ যখন হলুদ বরণ-  
পরশে জ্বলে উঠে নবীন অনুভব 
বেরিয়ে পড়েছি নতুন পথের সন্ধানে  
মোহনার পথে    
গুটি গুটি পদচারণা শুধু  ..... !  
                   ০৬-০৩-২০২৩। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।