আমার ভালোবাসা .......

আমার ভালোবাসা ....... 
              -আ, ফ, ম,  ইকবাল॥ 

চাঁদের আবরণ ভেদ করে   
কিছু যেন উঁকি দিচ্ছে   
কিন্তু সময় আছে কার  
এসব দেখার ?  
সকলেই মত্ত যখন বিত্তের পেছনে  
প্রকৃতির অপরূপ রূপ 
অবলোকনের সময় আছে কার ?  

ভালোবাসার হ্রদে সাঁতার কাটতে 
দক্ষ নাবিক হওয়া আবশ্যক নয়; 
কিন্তু নাও যদি ডুবতে বসে- 
নাবিকের দরকার হয় তখন।   আমরা মানুষ,  
আমাদের রয়েছে গভীর ভাবাবেগ   আছে অনেক বিচ্যুতিও 
ফোঁকর হীন আদর্শ নিয়ে 
বেঁচে থাকতে পারে  
হয়তো কেবল যারা অতিমানব !  

নয়ন আমার ভিজে উঠে  
যখন দেখি বেদনায় ভারাক্রান্ত মানুষ 
অনুভবের আবেগ উথলে উঠে 
যখন কোনো জন্তুকে দেখি আঘাতপ্রাপ্ত- 
ঠিক তেমনি প্রকৃতিকে দেখি 
নিসর্গ সৌন্দর্য নিয়ে বিরাজমান 
আমার পরিধির মাঝে !  
                   ০৪-০৩-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।