এ নয় শিশুর খেলা....

 এ নয় শিশুর খেলা...... 

               -আ, ফ, ম,  ইকবাল॥ 


কবির কথায়- 

যতই বিশেষজ্ঞ হোক প্লাম্বার  

বন্ধ করতে পারেনা 

চোখ থেকে প্রবাহিত জলধারা 

যে ধারা প্রবাহিত হয় 

নিপীড়িত নির্যাতিতের আঁখি থেকে ! 


পারবেই বা কি করে ? 

ওটা কি জলস্রোত ? 

না,  সে জল নয় ! 

যদিও অজ্ঞরা দেখে শুধু    

প্রবাহিত পানির ধারা; 

ব্যথিতের অশ্রু হলো 

এক লবণাক্ত ভূগোল 

অথৈ তরল পদার্থের অসীম ভাণ্ডার !   


অশ্রুর আছে কত রূপ 

কত অবয়ব 

হতে পারে কখনও 

সে সুখের অমূল্য রতন   

হতে পারে 

হারিয়ে পাওয়া বেদনার স্পন্দন 

হতে পারে 

ভালবাসার তৃষ্ণা নিবারণ ! 


কিন্তু যখন এই তরল পদার্থ 

যালিমের হাতিয়ার 

কামান বন্দুক বোলডোজারের ঢাল-     

ছিটকে পড়ে বেদনাহত হৃদয় চুঁয়ে  

প্লাবিত করে দেয় দিগ্বিদিক  

নিঃশব্দ সংগ্রামের এ এক অপূর্ব হাতিয়ার !  

যে সংগ্রাম-  

স্থায়ী হয়না খুব বেশি দিন    

গিলে খায় প্রতাপির সকল দর্প ! 


তরল এই পদার্থ  

নিঃশব্দ করে পরিভ্রমণ  

ঘোষণা দেয় ঠাঁয় ঠাঁয়ঃ 

যালিম,  দীর্ঘ বাহুর বলে 

বলিয়ান যদিও তোমরা আজ  

আমার প্রবাহ শিশুর খেলা নয় 

আমার 'আহ' যতই করিস অবহেলা 

শেষ হবে শিগগির তোদের খেলা 

এতোটুকু শ্বাসের তরে 

কাল তোরা করবে হাঁসফাঁস ! 

            ০১-০৩-২০২৩।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।