সেদিনের শবে বরাত.....

সেদিনের শবে বরাত...... 
                 -আ, ফ, ম,  ইকবাল॥ 

কত কথাই মনে পড়ে-   
যখন বসে থাকি একা   
ইচ্ছে করে গল্প লিখতে   
জীবনের গল্প   
বাল্যের সেই পাড়াগাঁয়ের গল্প।  

কাঁচা বারান্দায়   
সূর্যের রেশ পড়তো যখন   
মুখাবয়বে   
কিচিরমিচির পাখির ডাকে 
চনমনে মনন 
'ইছারাঙা' উপাখ্যান  
এমনি এমনি রচিত হয়নি !

শা'বান মাস মানেই-    
হালুয়া রুটির মাস   
শিন্নির মাস !  
এরই মাঝে একটি রাত   
শবেবরাত   
বছরের একটি রাত    
মুক্ত বিচরণের ছাড়পত্র যুক্ত রাত  মসজিদের নামে   
গড়ের রাস্তায় নিঝুম আড্ডা   
শেষ রাতে হাফ-রোযার সাহরী !

মনে পড়ে-   
মায়ের লালিত লাল মোরগ জবাই   হাতে হাতে গুটিকয়েক মোমবাতি  
ঘরে ঘরে দীপাবলীর লুকোচুরি ! 
সেই  'দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না' ! 
                 ০৭-০৩-২০২৩। 
         মধ্য শা'বানের রাত্রি।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।