মায়ের ছায়া ।

পুরোনো বাদামি মাদুরটি 
অক্ষত রয়েছে আজও 
লেগে আছে তার বুকে 
মায়ের মায়াবী ছায়া  ! 

শীতের মৌসুমে  
এ্যলবাম খুলে দেখি  
জং ধরে গেছে 
ছবির এখানে ওখানে 
কিন্তু মাদুরে পাতা চিত্রটি 
মাদুরের মতই অক্ষত আজও ! 

মনে পড়ে- 
মায়ের বুকের সেই নিরাপদ আশ্রয়  
নির্ঘুম চোখে 
ধীর লয়ে অমৃত সুধা পান 
সকল কল্পনা পরিকল্পনা 
নিথর নিঝুম যেখানে  ! 

ইচ্ছে করে 
কংক্রিটের দেয়াল ভেঙে  
পৌঁছে যেতে মৃত্তিকার নিগুঢ় আশ্রয়ে !  
                  ১৭-০৩-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।