এ কোন অদ্ভুত অনুভব ......
একটি আমি-কে
হারিয়ে ফেলেছি অজস্র 'আমি'র মাঝে
সরীসৃপ দুপুরে ঘসটে ঘসটে
এগিয়ে চলেছি কোন এ নবদিগন্তে
যতই নুড়ি খুঁজেছি
ঢালু পাহাড়ি ঝরনায়
পথ আটকে রেখেছে
বিশালাকার পাথরগুলো !
দ্বিধাদ্বন্দ্বে পথ পাল্টানো
পথ হারানো
ফের নতুন পথের সন্ধানে নিমগ্ন;
চেয়ে দেখি-
একটি কাটা ঘুড়ি
ধেয়ে আসছে মাথার উপর......
১৭-০৩-২০২৩।
Comments
Post a Comment