কবিতার জানুয়ারি !
কবিতার জানুয়ারি !
~~~~~~~~~~~
-আ, ফ, ম, ইকবাল॥
ঠান্ডা বেড়েছে খুব
ফোন ধরতেও হাত হয় ঝিম
কম্বলের বাইরের জগতটাই হাঁড়-হিম !
গরম পানির লেগেছে ঠান্ডা জ্বর
কফি হয় মুহুর্তেই লাল
আর চা করে ধীরে ধীরে
পাশ পরিবর্তন।
সকাল হোক
দুপুর অথবা সন্ধ্যা-
পড়ে রয় অথর্ব হয়ে
দুধ খেয়ে শুয়ে থাকা
আলসে বেড়ালের মত করে !
ওদিকে
মেলাগুলো চঞ্চল হয়ে উঠে
কত হাসি উল্লাস হৈচৈ
পকোড়ায় শুধু উষ্ণতার ছোঁয়া
অবশ্য কোথাও জমজমাট
মেলা-বই !
জানুয়ারি নেমে গেলেই
সরে যাবে বইয়ের মেকআপ
ক্লান্ত নায়ক নায়িকার মতো অভিনয় থেকে ফিরে
গভীর নীরবতায় সকলেই
ডুবে যাবে নিঝুম নিশ্চুপতায়।
সমাগত ফেব্রুয়ারি-
জীবনে জন্ম নেবে নতুন বসন্ত
নতুন বাহনে নবীন যাত্রায়
মত্ত হয়ে উঠবে সবাই
আগামী শীতের প্রতীক্ষায়
শোকস্তব্ধ রইবে
এবারের সংগৃহীত পুস্তকরাজি !
২২-০১-২০২৩।
Comments
Post a Comment