উত্তরণের খোঁজে ......

উত্তরণের খোঁজে ......  
             -আ, ফ, ম,  ইকবাল। 

হে জীবন,  
যাত্রা তোমার বড় মধুর 
প্রথমে দেখাও স্বপ্ন কত রঙিন 
পুরন করতে তা নিয়ে যাও বহুদূর ! 

প্রান্তিক ঠাঁয় 
দাঁড়িয়ে বলি ভাই-  
নিয়ে যাও সকল স্বপ্ন তোমার  ফিরিয়ে দাও মোরে 
স্মৃতিমাখা সেই দিনগুলো ফের,
ফিরিয়ে দাও মাটির সেই পরশ   
চেতনায় আঁকা সেই ছবিগুলো ! 

নীল ডানায় ভর করে   
আকাশ থেকে তুলে আনা    
রেশম চোখের  
সেই সুন্দর লালিমাময় ভাষা  
যার সামনে সামনে নীরব নিশ্চুপ   
সকল হতাশা  
ফিরিয়ে দাও 
সেই ভরসার হাতগুলো 
আমার কাঁধ থেকে  
স্খলিত হয়ে যা 
চলে গেছে বহুদুর !

জীবন হে মোর  
জানি- বেঁধেছ তুমি ঘর 
আমার চৈতন্যের দাওয়ায় 
ঘুম থেকে উঠেই দেখি তোমায় 
ঠাঁয় বসে আছ  
প্রলম্বিত দুপুরের তপ্ত আতপে 
নেই বুঝি ক্লান্তি এতটুকু ?  

সেই যে করেছিলে আলিঙ্গন  
জানি ছাড়বেনা আজীবন 
সন্ধ্যার আবহে 
ফানুস গুলো ছড়ায় কত রঙ   
তোমার জগতে আমার বিচরণ 
নয় কি চাতুরির মায়াজাল শুধু ? 

খুঁজি তাই উত্তরণ ! 
               ১৬-০১-২০২৩। 
কি অবস্তা বন্ধু...

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।