সহযোদ্ধা-কে.....
সহযোদ্ধা-কে .......
-আ, ফ, ম, ইকবাল॥
সুর্যের সকল উত্তাপ
শুষে নিয়ে তুমি একা
ফিরিয়ে দিচ্ছ তা
শান্ত সংসারি সমীরণ রূপে
আঁধারে লুকিয়ে রেখে
আপন সত্বা
মুচকি হাসিতে
পরিসর রেখেছ ঘিরে।
আমার রবি যখন কাৎ হয়ে গেছে পশ্চিমাকাশের দিকে
পুর্বাকাশের আলো হয়ে তুমি
রেখেছ সদা উত্তাপ ধরে
পরিমিত করে !
জীবনের এই কাঠিন যাত্রাপথে
আছো নিরত সাথে সাথে
ধরেছ নায়ের বৈঠা হাতে
আমি তাই গান গাই
নবীন উদ্যমের সাথে !
ধন্য আমি
সহযোদ্ধা এমন পেয়ে
ফুটেছে রঙিন কুসুম
যার হাত ধরে
আমার এই ক্ষুদ্র সংসারে !
জানাই শুভেচ্ছা অঢেল
সংসার কমান্ডারের তরে
আরেকটি নতুন বছরে-
চির জনমের তরে।
১২-০১-২০২৩।
Comments
Post a Comment