কখন আর শোধরাবে মানুষ ?

কখন আর শোধরাবে মানুষ ? 
                 -আ, ফ, ম, ইকবাল॥ 

বুঝলোনা মানুষ কভু পাহাড়ের পীড়া 
যুগ যুগান্ত ধরে যে পাহাড় 
বিলিয়ে দিচ্ছে জ্ঞানের ধারা 
ছড়িয়ে যাচ্ছে সমৃদ্ধি উপহার  
বহুরূপে- মানুষের তরে !
 
পাহাড় কেটে হচ্ছে তৈরি  
উর্বর কৃষি-ভূমি 
ঝরিয়ে আপন চিত্ত 
করছে প্রবাহিত কত নদ-নদী 
বাহুডোরে দিচ্ছে বিছিয়ে  
অগণন কাঁচাপাকা পথ । 

সর্বখেকো হায়রে মানুষ !
খায় পাহাড়ের ফলমূল 
তুলে আনে 
পাহাড়ের পরতে পরতে বিছানো 
গর্ভে লুকানো সকল সম্পদ 
বুঝেনা শুধু  
পাহাড়ের চিত্তে ঘনিভূত পীড়া !

বিকাশের নামে আজ  
কঠিন পাহাড়ের বুকে বিরচিত অজস্র খাঁজ  
তবু নির্বাক 
নিশ্চুপ সয়ে যায় পাহাড় 
যুগ যুগ ধরে 
সভ্যতার সকল অত্যাচার ! 

হয়তো বাসনা ছিল মনে   
শীঘ্র একদিন বুঝবে মানুষ   
গহন গভীর বেদনা তার 
সুরক্ষিত হবে ফের 
পাহাড়ের গ্লেসিয়ার ! 

না,  
থামেনি মানুষ  
থামছে না আজও 
সু-শান্ত প্রকৃতিরে 
প্রতিনিয়ত করছে অশান্ত ! 
সইবে কত আর  
শ্রান্ত ক্লান্ত পাহাড় ? 

বড়াইল দেখিয়েছিল ক্ষোভ তার 
জোশিমঠ দেখিয়ে দিয়েছে এবার 
ধ্বসে ধ্বসে গ্লেসিয়ার 
পৌঁছে যাচ্ছে অলকানন্দায় 
প্রকৃতি বুঝি ছেড়ে দিচ্ছে 
মানুষের সঙ্গ ?  

হায়রে মানুষ ! 
বিদ্বেষ বিভেদের জ্বালিয়ে অঙ্গার 
করে দিতে চেয়েছিল যারা 
হলদওয়ানি ছারখার 
হাতড়ে পাচ্ছেনা পথ 
কেমনে বাঁচায় 
জোশিমঠের জনতাকে এবার !

সময় সময়ের বিচারক সেরা 
সময় হয়েছে উপলব্ধি করার 
পাহাড় পর্বতের  
সকল অশ্রুত বেদনা !
সময় বুঝি হয়নি 
পর্বতসম জমাট বাঁধা  
বেদনা মানুষের অনুভব করার ? 
                     ১৫-০১-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।