প্রকৃতির শিক্ষা.....

প্রকৃতির শিক্ষা ...... 
           -আ, ফ, ম,  ইকবাল॥  

ভোরের কুয়াশায়  
ঝরে পড়ে বিন্দু বিন্দু দ্রোহ  
প্রভাতী সূর্যের সাথে  
আকাশের নৈমিত্তিক মিতালী   
তাই দেখে দিন শুরু করে প্রকৃতি     
ডানা মেলে পাখি   
পথ চলা শুরু করে মানুষ। 

খেচরের নেই চেনা পথ  
তৈরি করে তারা নিজেদের পন্থা   
চেনা পথে চলতে চায় মানুষ   
তবু হোঁচট খায় বারে বারে;  
দ্রোহ দেখিয়ে খাঁচা ভাঙে পাখি   
সেই দ্রোহে খাঁচা বন্দি হয় মানুষ  জানেনা সে- কি তার দোষ ?   
জানে এটুকুই-   
ব্যক্ত করতে চাইছিলঃ আমিও মানুষ ! 

অসীম প্রকৃতি  
চিরহরিৎ বনজঙ্গল  
ছায়া করে রাখে আমাদের চারপাশ  সখানে সগর্ভা হয়  
আমাদের সকল বিলাস  
আমাদের সত্ত্বা  
আঁকা হয় নবীন স্বপ্ন  
নতুন উদ্যম  
প্রসারিত হয় অগণন শাখা-প্রশাখা।  

'মানুষ'   
নামের আগে গ্রাম চায়  
পরিচয়ের শেকড়  
গেঁথে রাখতে চায় তার সূতিকাগারে;   
নীড় ভেঙে বেঘর করতে  
জুড়ি ভেঙে বিচ্ছিন্ন করতে   
ভালোবাসে কিছু ব্যাধ   
ভাঙ্গনটাই যাদের স্বপ্ন সাধ ! 

প্রকৃতি থেকে ওরাও কিছু শিখুক  
ওরাও মানুষ হোক।  
            ০৮-০১-২০২৩। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।