সময়-ক্রম .......
সময়-ক্রম .......
-আ, ফ, ম, ইকবাল॥
সময় লিখতে থাকে
নিশ্চুপ নির্জনে
সময়ের ইতিহাস।
ফেলে আসা দিনগুলোর স্বীকৃতি আমি আপনি না দিলেও
সময় সেই শিক্ষা দিয়ে যায়
সময়ই কালের সেরা গুরুজী !
সময়ের বিবৃতি লেখা থাকে আমাদেরই চারপাশে
পড়তে হয় তারে
চেতনার চোখ দিয়ে
সময়-গুরুর হাত ধরে
রোমাঞ্চকর সেই
সময়ের ধারাপাত !
ধরণীর পাতা
আকাশের খাতা
অপ্রতুল একেবারে
সময়ের ইতিহাসের তরে।
সময়ের কার্যক্রম
সময় লিখতে থাকে
আটকাতে পারেনা তারে
কারো চাওয়া পাওয়া
সময়ই সময়ের শাশ্বত ক্রম !
১০-০১-২০২৩।
Comments
Post a Comment