অকুতোভয় ......

যারা অকুতোভয় ....... 
            -আ, ফ, ম,  ইকবাল॥ 

জগতের বহুল অনুশীলিত এক সত্যের নাম মৃত্যু   
নদীর আলাপ আর বিলাপ 
সূর্যের দৈনন্দিন গমনাগমন 
বাতাসের অবিরাম প্রবাহ- 
সবার মধ্যে মৃত্যুর ঘোষণা 
কেবল ডেসিবেলের তারতম্যে 
আমাদের কাছে রয়ে যায় অশ্রুত ! 

ঋতু আসে যায়  
অনুভবের হয় তারতম্য     
দাগ লেগে রয় ভূমিতে  
সময় সময়ের সাক্ষ্য     
কার কোথায় টানাপোড়েন 
কেনইবা তারতম্য এতো
কারও ধারদেনার বোঝা 
কারো উপচে পড়া ভোগের মাঝেও  
সীমাহীন আকাঙ্ক্ষা ! 

শান্তি কোথায় ?  
আর প্রস্তুতি ?  
যেতে তো হবেই সবাইকে  
চরম আর পরম সত্য 
মৃত্যুর মুখোমুখি হতেই হবে   
কিন্তু পারেনা, 
হ্যাঁ, ভোগবাদীরা পারেনা  
মৃত্যুকে স্বাগত জানাবার সাহস করতে   
পারে শুধু তারাই- 
যারা যাপিত জীবনের প্রয়োজনে হয় দূরগামী  
না, মৃত্যুকে তারা ভয় করে না 
অকুতোভয় তারাই ! 
                 ২৯-০১-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।