'হো বাধাই' ............

'হো বাধাই' .........               
            আ, ফ, ম,  ইকবাল॥    

বেরিয়ে এসেছে সকল মজদুর  
করো অভিনন্দন ভরপুর,  
তৈরি তোরণ তৈরি বরণমালা   
তারিফ তারিফে কান ঝালাপালা;   
ছিল কার ত্রুটি হলোনা তা জানা   
কেউ তা আর জানতে চাইবেও না, 
তবু  বাজিছে তালি আর তালি 
মিডিয়ায় দেখ বাহবা বাহবা খালি;  
শ্রমিক ভাইদের কুশল উদ্ধারে  টিআরপি তাদের গেছে কেমন বেড়ে !  অভিনন্দন তাই শ্রমিক ভাই  
চিৎকার করে বলো- 'হো বাধাই' !  
করেছে মানুষ ভুল, দোষ পাহাড়ের 
'আস্তা'র উপর চড়েছে বোঝা পাপের; 
তবুতো সেল্ফি লওয়ার হয়েছে সুযোগ 
অভিনন্দন ওহে মানবিক দুর্যোগ !    
ওই শ্রমিকের নিত্যদিনের লড়াই  
শেষ বুঝি হয়ে যাবে ভাই ?   
কিসের তবে এত অভিনন্দন  
কিসের তারিফ, কিসের 'বাধাই' !                    ৩০-১১-২০২৩। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।