প্রত্যয় ........

প্রত্যয় .......... 
         -আ, ফ, ম,  ইকবাল॥

জীবনের এক অদ্ভুত মোড়ে এসে পৌঁছেছি 
জানিনা কোনটি সঠিক দিশা 
বোধগম্য নয় এগোই কোন পথ ধরে।  

আমার বলে যারে ভাবি    
কেমন তাকায় সে আজকাল- 
যেন অপরিচিতজন ! 
তারপরও ডাকতে পারি  
আত্মজন বলে ? 
পেতে পারি নিজের মতো করে ?  

কারে কি কই !   
একা একা শুধু আওড়াই 
সম্বন্ধের সেই পুরোনো শব্দগুলো  
যদি হয় কিছু প্রভাব তার; 
কিন্তু বৃথা 
শব্দগুলো হারিয়ে ফেলেছে 
তার সকল পরিচিতি 
জারি করেছে আমার উপর 
অদৃশ্য নিষেধাজ্ঞা ! 
 
খনিজ তলিয়ে যেতে থাকে 
আমিও ভরসা রাখি 
তলিয়ে যেতে যেতে 
একদিন দেখতে পাবো 
ভূতলের আলোক রশ্মি 
রঙিন হবে আগামীকাল 
নির্দিধায়।  
              ০৪-০২-২০২৩। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।