সহধর্মিনী .......

সহধর্মিনী.......
~~~~~~~~~~ 
             -আ, ফ, ম,  ইকবাল॥ 

জীবনের সহযোগি   
আত্মার যিনি কাছের জন   
সংসারের সকল সুখ দুঃখ 
আগলে রাখে যেজন 
জগত যারে বলে সহধর্মিনী-  ইতিহাস তাদের ক'জনকে রেখেছে মনে !  

জ্ঞান বিজ্ঞান ফিলোসফি 
কাব্য সাহিত্য সকল 
যার সান্নিধ্যে ব্যতিরেকে 
হয়না সম্পাদন- 
ক'টি গ্রন্থে রয়েছে তাদের স্বীকৃতি ?   
ক'জন করেছে তাদের 
জীবন গ্রন্থন ! 

যাদের দুঃখগুলো  
মিশে যায় হাসিতে তাদের অনর্গল    
কে ই বা জানে তাদের 
হাসি কান্নার তারতম্য    
যে হাসতে হাসতে জানে লুকোতে  কান্না 
সামলে নিতে জানে সকল দায়ভার  
দেহমনের সকল বেদনা গোপন করে-  
সভ্যতার বিকাশে কোথায় তাদের স্বাক্ষর !  

কবিরা রচনা করে কাব্যের সুগন্ধি 
অর্জন হয় কত নামধাম  
নিজের অজান্তে বেঁচে ফেরে 
কতজনে স্ত্রীর বদনাম !  
যার আলোকে জন্ম নেয় ভাষা   তাদের ভাষা বোঝার সামর্থ্য রাখে ক'জন ? 
কেবল কিছু শালীন শব্দ হয় ব্যবহৃত  
তাদের নীরব নিস্তব্ধ রাখার তরে।

 হ্যাঁ, করেছে কেউ কেউ  
লালসার খোলে সাজিয়ে তাদের  চোখ মুখ রূপ দেহের অঢেল   প্রশংসা  
লোভী রসনায়  
তুলে ধরেছে তাদের অবয়ব সম্ভার  ! 
কিন্তু, প্রযত্ন করেছে ক'জন 
তাদের অব্যক্ত চৈতন্যের কাছে পৌঁছাবার ?   

তোমার যে স্বত্বা 
তোমার স্বচ্ছন্দ অস্তিত্বের দায়ভার 
সমঝে নিয়েছিল যে  
তোমার মায়ের কাছে থেকে  
জীবনের সকল রসদ দিয়ে 
আগলে রেখেছে যে 
তোমার সকল কামনা বাসনা  
সন্তান সংসারি কার্যভার  
দাও সম্মানটুকু তারে  
জীবন পথে সহযোদ্ধার !  
                  ১৫-০২-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।