বুকের পাথর .......

বুকের পাথর ........ 
            -আ, ফ, ম,  ইকবাল॥

এক ঢোক পানি ছিল হাতে 
নিজেরই অজান্তে 
কখন বরফ হয়ে গিয়েছিল 
নাকি দ্রোহের হাতিয়ারে পরিণত 
একখণ্ড পাললিক শিলা ? 

সেদিন দাঁড়িয়ে পড়েছিলাম 
একেবারে সূর্যের মুখোমুখি   
একখণ্ড মেঘ  
হঠাৎ করে উড়ে গেল   
পিঞ্জর ভেঙে পলাতক পাখির মতো 
যেন নিজেকে সরিয়ে নিচ্ছে 
উৎসবের সকল আয়োজন থেকে !

একদা এক পাহাড়ি নদীর বুকেও 
ভাসতে দেখেছিলাম   
অসংখ্য পাথরের নুড়ি 
তুমি তো সেদিন সঙ্গে ছিলে  
দেখেছিলে সেই পাথরের ভাসান ? 

বরফ একসময় গলে যায় 
উড়ে যায় মেঘমালা  
ভেসে যায় পাথরের নুড়ি গুলো 
সবকিছু হারাতে হারাতে  
তবু মানুষ কুড়ুতে থাকে 
আরও কিছু পাথর 
জগদ্বল স্তরিভূত করে রাখে 
আপন বুকের উপর 
ঝড়ের দমকা হাওয়া থেকে 
নিজেকে রক্ষা করতে !
                ০৬-০২-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।