গণ আহ্বান ........

গণ আহ্বান ........ 
                 -আ, ফ, ম,  ইকবাল॥ 
                 
কুটিল কুচক্রি যত দেশটাকে করছে বরবাদ 
জ্বলন্ত সমস্যা ছেড়ে ন্যকড়া লয়ে হয় যত বাদ বিসম্বাদ ! 

ক্ষুৎপিপাসা দারিদ্র্য ব্যাধির আগে করো সুচিকিৎসা  
গাইবে তারপর দিল খুলে রাম অথবা রহিমের যত কুৎসা !

হোক পরিচয়- জাতপাত উচ্চ নীচের জন্ম দিয়েছে কারা ? 
ধর্ম লয়ে বকধার্মিকেরা কেমন উচ্ছসিত পাগলপারা! 

জনতা কতই সুখী, উত্তম সরকার আর  শাসনতন্ত্র-  
দিচ্ছে প্রতিদিন সংবাদ টিভি আর যত  সংবাদপত্র!

জানি- একাংশ সরকারি অনুদাস কুচক্রি বেইমান 
তবু তো ফুলে ফলে হচ্ছে ফুল্ল সুশীল দেশ হিন্দুস্তান ! 

সময় এসেছে এবার করতে সম্পন্ন আপন দায়ভার   
আবশ্যক নয় দেখা- কোন মিডিয়া মোরে কতটা করছে কভার ॥ 
              ০৭-০২-২০২৩।  

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।