প্রতিজ্ঞা .......
প্রতিজ্ঞা.......
-আ, ফ, ম, ইকবাল॥
ভেঙে দাও ঘৃণার প্রাচীর
ভালোবেসে সারা বিশ্ব,
ভালোবাসো কি একটি দিবসের ধন-
ভাবছো এমন যদি, তবে তুমি নিঃস্ব !
প্রেমের সুতোয় যদি গড়ে উঠে
ভালোবাসার এক উষ্ণ চাদর
গায়ে জড়ালে তা-
রইবে না ভেদাভেদ আপন পর !
আমরা দেখেছি বৈষম্য জাত ধর্মের
দেখেছি যত উচ্চ নীচ বিভেদ,
কি দিয়েছে তা জগজনে-
বাড়িয়েছে শুধু আফসোস আর খেদ !
এসো তাই গড়ি ভাই
মমতা ক্ষমা ভালোবাসার একটি সংসার,
করবে তা বিশ্বকে নিয়ন্ত্রণ
হবে তা মোদের অহংকার।
হোক সে প্রজ্ঞা প্রতিজ্ঞা মোদের
প্রজন্মের প্রতি সেরা উপহার,
কেটে যাবে সকল আতঙ্ক বিশ্বের
রইবে না পরমাণু যুদ্ধের শঙ্কা আর।
১৬-০২-২০২৩।
Comments
Post a Comment