চলতে হবে কত আরও পথ ...... ***********************

 চেতনা আর চিত্তে
লেগে আছে যে আঘাত- 
শুকোতে দেবনা তারে 
ভরতে দেব না সেই খাদ 
এই আঘাতের জোরে 
ফিরে পাই প্রেরণা যত 
ফিরে পাই এগিয়ে চলার উদ্যম ! 

আসুক যতই চাপ 
জ্বলুক যতই দাবানল
এগিয়ে যেতে পথে
ঘায়ের স্মৃতি হয়ে উঠে 
পায়ের জ্বালানি আমার- 
সইতে হবে  
খানিক বেদনা আরও 
সাঁতরে হতে হবে সাগর পার 
নবীন বন্দরে যখন  
পড়বে পদযুগল   
ফিরে পাব কাঙ্ক্ষিত সেই  
অমল অনন্ত ফুল্ল জীবন !

                  © -ইকবাল। 
                  ১১-০৬-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।