পাহাড়ি নদী ........

পাহাড়ি নদী ........ 
~~~~~~~~~~~        
খরস্রোতা পাহাড়ি নদীর পাড়ে
বসে থাকি কিছুক্ষন 
কেমন এ অদ্ভুত অনুভব-
টেনে নিতে চায় নদী
তার মত্ত প্রবাহের সাথে !

সামলে রাখি নিজেকে
কিন্তু নদী যে উত্তাল
ঢেউয়ের ছিটা আছড়ে পড়ে 
চেহারায়
বন্ধ করে রাখি দুই চোখ !

অবশেষে ছেড়ে দিয়ে ঠাঁই 
দৌড়ে দৌড়ে উঠতে চেয়েছি
পাহাড়ের চূড়ায়;
পিছু ছাড়ছে না তবু নদী
হুঙ্কার তুলে
করছে ধাওয়া পিছু পিছু 
প্রবেশ করতে চাইছে আমার ভেতরে !

অবশেষে বিদায় নিয়ে ফিরি
পাহাড়ি নদীর কাছে থেকে
বিদায় কালে প্রতিবার
মনে হয় সে যেন এক
চপল চঞ্চলা বালিকা
ঢেউয়ের তালে তালে
উন্মনা ক্রীড়ামত্ত;
চায় সে তার 
খেলার সাথী করে !

         © ইকবাল॥
       ১৪-০৬-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।