প্রতীক্ষা।

প্রতীক্ষা 
~~~~~ 
টুকরো টুকরো রাতগুলো 
নিথর ডুবে আছে পানির তলায় 
রাতের তারাগুলো কেমন 
ঘোরপাক খাচ্ছে নদীর স্রোতে ! 

দূরের ঐ ঘরগুলোয় 
নিদ্রামগ্ন আবাসিক যত 
কুকুরের ঘেউ ঘেউ 
করেনা তাদের বিব্রত 
কেমন শ্রান্ত ক্লান্ত নিঝুম পরিবেশ !

তরুগুলো  
আপন স্বপ্নিল নিবিড় ছায়ার আবরণে 
অটল দাঁড়িয়ে রয়েছে
কেমন ঠেসে হেলান দিয়ে 
সদ্য গড়ে উঠা দেয়ালের উপর। 

নিঝুম সেই রাতে 
এক নিভৃত 
দলিজ ঘরের মাচায় 
টিমটিম করে জ্বলছে একটি প্রদীপ- 
নির্জনে বসে লিখছে আজও সে 
সুনিবিড় প্রেমের অপূর্ণ কবিতা ! 
                   © ইকবাল॥ 
                 ২২-০৬-২০২৩।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।