মায়ের ছায়া ........
মায়ের ছায়া .......
------------------
জানি আলস্য ভীষণ বিভ্রাট
খালি মুণ্ডুতে শয়তানের বসবাস
কত কিছু যায় খেলে !
এমনি আজ
আলস্যে ভরা দিন এক
কত প্রশ্ন
কত স্মৃতি আসছে ভেসে
মনের পাটাতনে !
সুর্যের প্রখর উত্তাপে
মনে পড়ে মায়ের কথাঃ
কেমন ছিল তাঁর অবিরাম পরিক্রমণ
সংসার সুর্যকৈ ঘিরে-
ঠিক যেন ধরণীর মত করে !
সংসারের যত দায়ভার
ঘুরতো সদা মাথায় তাঁর
চক্কর তাই কাটতেন দিবানিশি
তবু শুনিনি কভু কোনো উহ আহ !
জানিনা কেমন করে
এতো ঝঞ্ঝাট সয়ে
মুখে তবু লেগে থাকতো হাসি
যত দায় সকলের তরে
নিজের চাওয়ার ছিলনা কিছু তাঁর !
না কিছু চাওয়া না কোনো স্বার্থ
নিজের মর্জি
নিজের নেই কোনও গরজ
নেই আরাম আয়েশের পরোয়া
ছিল এ কেমন
আজব জীবনধারা !
তাকাই যতবার ধরণীর দিকে
দেখি এ কেমন অদ্ভুত মিল
অবিরাম ঘুরছে ধরণী যেমন
দেখি আমার ঘুর্ণনশীল মায়ের স্বরূপ
নিরন্তর অবিরাম।
ঋতু আসে
চলে যায় বছরচক্রে
ধরণীর নেই পরিবর্তন
মায়ের ধরণী ঘুরতো তেমন
নিজের হতো না কভু
ঋতুর পরিবর্তন !
সকলের খুশিতে নিজের খুশি
সংসারের তরে
ছিল তাঁর সকল স্বপ্নের বুনন !
ঋতু চক্রে ফুটে ফুল
গাছে গাছে ধরে কত ফল
দিবস আসে যায়
দিবাশেষে নিশি
আহ্নিক বার্ষিক গড়ায় গতি আপন মনে
অপূর্ব মিলন ভেসে উঠে ধরণীর
আমার সেই বিগতা মায়ের সনে !
সুর্যের ছড়ানো অক্সিজেন
জোগায় প্রাণীকুলের শ্বাসপ্রশ্বাস
বাবার শ্রমে তেমনি চলতো সংসার
মায়ের লাগানো বৃক্ষলতা
ধরে রাখতো সেই অক্সিজেন
সংসারের মেরুদন্ড
সোজা হয়ে থাকতো তাই খাড়া !
হারিয়ে সকল নিআমত
অনুভব করি আজ
ধরণীতে কখনও আসে তুফান
কখনও পাড়ভাঙা প্লাবন
এক ডাল ভেঙে জন্মায় দশেক নতুন
বন্যার জল বয়ে আনে উর্বর পলিমাটি।
শাসন ছিল ধমক ছিল মা-বাবার
বুঝতে পারিনি- সে ছিল
নতুন করে গড়ার বার্তা
ফিট হয়ে জগতের তরে
জগজনের কল্যাণ কামনায়।
মায়ের কাছে ছিল প্রতিনিয়ত
প্রেম ভালবাসা
আপন স্বার্থ ছেড়ে
আপন করে নেয়ার কথা,
সেই পথে কি শিখেছি চলতে ?
উঠতে পেরেছি সকল সংকীর্ণতা হতে ?
ধরণীর মাঝে আজ
দেখি যত দিগন্ত বিস্তৃত শিক্ষা
মায়ের পাঠশালেই পেয়েছিলাম সেই দীক্ষা
মায়ের মমত্ব মায়ের দুআ'
দেখি আজো ছড়িয়ে আছে
দিকে দিকে
ধরণীর পরতে পরতে
বিশ্বভূবন মাঝে !
© ইকবাল॥
২৫-০৬-২০২৩।
Comments
Post a Comment