সীমিত এই রাত, চলেই যাবে....

সীমিত এই রাত, চলেই যাবে.... 

এই রাতটাও চলে যাবে 
আসবে নতুন আলোকিত প্রভাত 
বেরিয়ে আসবে নতুন পথ 
আসবে এক নতুন সুখবর।

ক'দিনের এই বন্দীদশায় 
জীবন যেখানে আছে পড়ে- 
থাকনা, থাক নিরাপদ শুধু 
মিলিয়ে দেবেন ফের প্রভু 
সকল আত্মজনের সাথে; 
বাঁধভাঙা নদীর স্রোতও 
নেমে যাবে তরতরিয়ে একসময়।

জানি এই মৌসুমে আর 
ফুটবে না ফুল, ধরবেনা কলি 
বাদলা আকাশ হতে  
হয়তোবা ঝরবে না খুশির বর্ষন 
প্রত্যয়ী ভীষণ তবু আমি 
আসবে শীঘ্রই ঈদের সওগাত 
সকল প্রার্থনা হবে মকবুল !

জানি- হেরে যায় বান্দাহ কভু  
এগিয়ে চলা তবু তার পরিচয় 
যতই আসুক চাপ চারদিক হতে 
দিল খুলে হাত তুলে বলে- 
প্রভু, তুমি রাহমান !
কেটে যায় সকল সংকট অনটন 
জগত হয়ে উঠে ফের রঙিন।

সীমিত এই রাত, চলেই যাবে 
চলে যায়ও 
আসে আলোকিত নতুন প্রভাত 
খুলে যায় প্রত্যয়ের নতুন সোপান।

                          -ইকবাল। 
                    ১০-০৬-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।