.......বদলাচ্ছে, কিন্তু কোন পথে ?
.......বদলাচ্ছে, কিন্তু কোন পথে ?
-আ, ফ, ম, ইকবাল॥
বদলে যাচ্ছে আমার পরিবেশ
কেমন বদলাচ্ছে আমার প্রতিবেশ;
বদলে যাওয়া মানে কি
বর্জ্যের তলায় হারিয়ে যাওয়া
বদলে যাওয়া কি
পশুত্বের খোলস পরিধান করা ?
বদলে যাওয়ার নামে
পান করছে কেউ রাক্ষুসে বিষের হাঁড়ি
বদলে যাওয়ার নামে
নির্বাপিত করছে জ্বলন্ত প্রদীপ
বদলে যাওয়া যেন
অনেকের কাছে
কেবল মৌসুমী খোলস পাল্টানো
গরলে ভরপুর বিষধরের ন্যায় !
একদা কেউ একজন
তত্ত্ব দিয়েছিলেন-
বানরেরা পাল্টে হয়েছে মানুষ;
কোথায় সেই বিজ্ঞানি
যিনি প্রমান করবেন:
মানুষ বদলে আজ হয়েছে পাথর কতেক
শেকড় বিহীন উদ্ভিদ শুধু শুধু !
বলে দিও তাদের-
বদলের ইতিহাস লিখে রাখে মানুষ
বদলায় ইতিহাসের ধারা
মানুষের সুরে সুরে
কলমের ডগার ধারালো ক্ষুরে !
০১-০৭-২০২৩।
Comments
Post a Comment