আত্মকথন.....
আত্মকথন........
ক্ষুদ্র সবুজ তৃণখণ্ড মোরা
পদতলে পৃষ্ঠ করে দিতে পার,
কিন্তু মিটিয়ে দিতে পারবে না।
সুদূর সেই অতীতেও
কত ঝড়ের মুখোমুখি হয়েছি
চুপ রয়েছি তখনও
ঝড়কে কখনও ভয় পাইনি !
আমাদের নীরব স্পর্ধায়
থেমে গেছে কত শক্তিধর তুফান !
ধৈর্য রয়েছে আমাদের চিরসঙ্গী সহনশীলতা আমাদের বিচারধারা সকল অত্যাচারের মোকাবেলা
অবশ্যই করব-
নিজেদের আত্মিক শক্তির
অপচয় ঘটতে দেই না কভু !
-আ, ফ, ম, ইকবাল॥
১৫-১০-২০২৩।
Comments
Post a Comment