আমার নিবেদন......
আমার নিবেদন.......
আ, ফ, ম, ইকবাল॥
উন্মত্ত হবার আগে
জগতের সকল রাজনেতা,
ধ্বস্ত দালানের অবশেষে
ভরে যাবার আগে সকল জনপদ,
লাশে লাশে বন্ধ হয়ে উঠার আগে সকল রাজপথ,
বারুদের ধোঁয়ায় বন্ধ হবার আগে সকল বিদ্যানিকেতন-
জগতের সকল শিশুদের বলি-
একহাতে তুলে নাও পুস্তক
খেলনা ছেড়ে অপরহাতে বন্দুক !
বেকার হয়ে পড়েছে
সকল ভাষার মোলায়েম শব্দাবলি
আস্তাকুড়ে সঞ্চিত হচ্ছে প্রগতির সকল মুখোশ !
ফিলিস্তিন আর ইসরাইলের
সকল শিশুদের সবিনয়ে বলি-
আমি তোমাদের তরে
লিখে রেখে যেতে চাই
একটি প্রেমের কবিতা সংকলন;
আমি যে কেবল এক অতি সাধারণ কবি
এছাড়া কিছুই যে করার নেই আমার ! ১৫-১০-২০২৩।
Comments
Post a Comment