প্রতীক্ষায় .......

প্রতীক্ষায়........... 

বর্ণবিভ্রাটের অভিশাপে 
বিবর্ণ চেহারা 
তবু ছিল পবিত্র পরিচ্ছন্ন;    
মুতের স্রোতে তারে 
করে দিল বিবর্ণ বিব্রত ! 
 মাথা থেকে মুখমণ্ডল 
 ধেয়ে আসা সেই তপ্তধারা 
 ক্ষত হয়ে রইবে চিরকাল!

তুমি, হে বড়লোকের সন্তান 
দিয়েছ তোমার পরিচয় 
তোমার আচরণ 
তোমার উলঙ্গপনা দিয়ে
তোমার পেছনে 
রয়েছে ক্ষমতার দীর্ঘহস্ত 
সেই দলিতের 
আছে শুধু একটি প্রশ্ন-  
তোমার মত পাষণ্ড 
জন্ম নিয়েছ কি শুধু 
জ্বালাতে বিদ্বেষের হুতাশন ?

দেশের হে কলঙ্কিত সন্তান- 
তোমার এই দাম্ভিক আচরণ 
তোমার পাষণ্ড দানবিক কর্মে   
জানো কি- 
যুগ যুগান্ত ধরে 
পোড়াতে রইবে  
গ্লানির অভিশাপ  
তিলে তিলে 
নিপীড়িত দলিতের চেতনা !

সামাজিক আর্থিক 
রাজনৈতিক ন্যায় 
ঢাকঢোল পেটানোয় ব্যস্ত আজ 
নীতি সামলাচ্ছে বোলডাজার   
আর সংবিধান  
যদি স্বৈরাচারির হাতে 
মনে রেখো- 
জনতা জাগবে শীর্ষই 
নারায়ন সেবা নিতে নয় 
জনার্দনের প্রতিবিম্ব হয়ে ! 

              © ইকবাল॥ 
            ০৮-০৭-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।