গুহার আঁধারে আমি, যেমন আম্বেদকর..….

গুহার আঁধারে আমি, যেমন আম্বেদকর..…. 
          -আ, ফ, ম,  ইকবাল॥ 
          
চোখের গুরুত্ব কে জানে 
অধিক তার চেয়ে  
অন্ধ যে জন্মাবধি,  
স্রষ্টাকে ধন্যবাদ তবু-   
সংখ্যা এদের নগণ্য একেবারে। 

কিন্তু আফসোস ওদের নিয়ে 
স্রষ্টা যাদের ধন্য করেছেন 
দুটি চোখ দিয়ে- 
তবু তারা অন্ধ হয়ে রইল চিরকাল ! 

আফসোস ওদের নিয়েও 
নিজের বিবেক যারা বন্ধক রেখে দিয়েছে 
রক্তমাংসের ভিন্ন সত্বার কাছে- 
জিভ দিয়ে করে শুধু ওদের জোগালি !   

তাকাই যখন নিজের দিকে 
বিব্রত হয়ে দেখি  
ওই জোগালির মিছিলে 
কেমন আটকা পড়ে আছি  
বেরোতে যতই করি টানাটানি 
তলিয়ে যেতে থাকি আঁধার গুহার ভেতরে। 

এমনি কোনো একটি গুহায় 
আটকে রাখা হয়েছে  
বাবাসাহেবকেও, 
বাইরে ছিটকিনি দিয়ে 
দেখছেন চেয়ে চেয়ে ক্ষতগুলো শুধু-  
শুনতে পায়না কেউ তাঁর আর্তনাদ !  
                  ০২-০৪-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।