প্রতীক্ষার অনুভব ......
প্রতীক্ষার অনুভব ...... -আ, ফ, ম, ইকবাল॥ সময় দাও আরও কিছুটা সময় সম্পর্ক সম্বদ্ধ সামলে নিতে কিসের এতোটা তাড়া ওগো অগ্রপথিক সাথী ? সময়ের আবশ্যক সময় বের করতে সময়ের আবশ্যক হয় আলোকের আগমনেও সময় চাই আলোকিত হতে; চাই অপেক্ষা সে পর্যন্ত যদি চাও দীপ্ত হতে। নীরব প্রতীক্ষা চাই চাই পরিমিত কথন পরিহার করে রাগ দ্বেষ সময়ই ঠিক করে দেবে তোমার কাঙ্ক্ষিত সেরা উপহার ! সময় চাই সম্বদ্ধ সুরক্ষার তরে যেমন বিষন্ন সন্ধ্যা প্রতীক্ষায় থাকে ঝলমলে চন্দ্রালোকের প্রভাতী মলয় সমীরের প্রত্যাশিত নবীন রবি-কিরণের। তোমার অনুভূতি তোমার আবেগ পথ দেখাবে প্রোজ্জ্বল ভবিষ্যতের জ্বলে উঠবে এক সময় সম্পর্কের সকল নিয়ন বাতি। ২৫-১২-২০২২।