যাক না সময় কিছু আরও

যাক না সময় কিছু আরও 
           -আ,ফ,ম,  ইকবাল। 
          
সময়ের হয় সময় সময় পরিবর্তন 
বাতাসে পরিলক্ষিত হয় তার পূর্বাভাস 
সকল নীরবতা নিঃস্তব্ধতা নয়   
সকল গর্জন অভিব্যক্তি নয় 
সময় বলে দেয় 
সময়ের তারতম্য কেমন করে হয়। 

চিরদিনের কামনা ছিল 
থাকবো পাশাপাশি 
থাকবো ভালোবাসার আবেশে বিমোহিত   
সয়ে গেছি তাই অঢেল গঞ্জনা 
ছিলাম না তবু নিরুত্তাপ কভু।  

যাচ্ছে যখন যাক না  
আরও ক'টা দিন  
আরও কিছু সময়  
আসবে নতুন ঋতু 
ফুটবে নতুন কুসুম 
বিস্তৃত হবে ভালোবাসার পরাগ 
বসে আছি তাই 
সেই পথ চেয়ে । 
               ০৪-১০-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।