জীবনের প্রয়োজন .......
জীবনের প্রয়োজন .....
-আ,ফ,ম, ইকবাল॥
জীবনের প্রয়োজনে
কিছু আশা চাই
কিছু লালসাও চাই
চাই কিছু ভাষা আর বাসনা।
জীবনের পথ চলতে
কিছু আকাঙ্খা চাই
চাই কিছু সুযোগ
দৃশ্য অথবা অদৃশ্য
চাই কিছু দর্শন
কিছু উৎকর্ষের কর্ষণ।
এগিয়ে চলতে হয় প্রতিদিন
প্রতিনিয়ত, একটু একটু করে
হোক তা কুয়াশা বিন্দুর সমপরিমাণ
তারই মাঝে ক্রমবর্ধমান
আশার আবেশ চাই।
প্রতারণা শঠতা কপটতা-
তা ও জীবনের অঙ্গ
সেখানেও চাই
আশা ভাঙ্গার মুহূর্তে কিছু সান্ত্বনা
খানিক ভালবাসার পরশ
চাই হৃদয়কে হৃদয়ের কাছে টানার
নীরব ভাষার উষ্ণ ছোঁয়া
বয়োজ্যেষ্ঠ জনের আন্তরিক দু'আ।
তেসরা কার্তিক, ১৪২৯।
১৯-১০-২০২২।
Comments
Post a Comment