সময়ের বাঁশি .......

সময়ের বাঁশি ....... 
              -আ,ফ,ম,  ইকবাল॥ 
              
তারুণ্য যে দেশের মত্ত 
ব্যস্ত নাচে গানে 
নদী পাহাড়- বিকোচ্ছে সবকিছু  
তারা কি তা জানে ? 

বিকছে আকাশ  
বিকোচ্ছে গোচারণ ভূমি 
মরছে নিত্য উৎপাদক কৃষককূল  
হে যুবক, তা কি দেখছো না তুমি ?  

চলছে ব্যবস্থাপনা যত আনাড়ি হাতে  
 তোমরা নিমগ্ন ঘুম-ঘোরে  
জনতা তাকিয়ে আছে তোদের পানে 
কোন বিকল্প রয়েছে তোদের দোরে !  

হ্যাঁ ! আছে বটে বিকল্প এক-  
তুলে নাও হাতে সময়ের বাঁশি   
তোমাদের হাতেই বাজবে নতুন সুর  
সময়ের সকল অনাচার দূর্নীতি নাশি ! 
                      ২৭-১০-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।