অতিকল্প ?

অতিকল্প ?
       -আ, ফ, ম,  ইকবাল॥

'আজি হতে' পাঁচ'শত বছর পরে' 
দেখা যাবে কতকিছু অদ্ভুত বসে বসে ঘরে।  
ছিল যা কল্পনাতীত বাস্তবে তা হবে 
ঘরে ঘরে একখানা করে বিমান অবশ্যই রবে !  

দিকে দিকে বিশ্বচরাচরে হবে অদ্ভুত পরিবর্তন 
হেসো না বন্ধু আধুনিকোত্তর হবে সকল সমাবর্তন। 

হাসছো তবু? শোনো তবে করে খুব  ধ্যান  
আজকের জীবন ধারার দশক কয়েক আগে ছিল কারো জ্ঞান ?  
গরু মহিষ ঘোড়া-গাড়ি ছিল একদার সম্বল 
ঠাঁই কি তার নেয়নি আজ ইঞ্জিন চালিত গাড়ির কল ? 

রিকশা এলো, এলো রঙিন  সাইকেল এলো রেলগাড়ি 
বিমানের দৌলতে কাল ছিল যে বিলাত আজ এলো বাড়ি ! 

ভেবেছিল কেউ মাটির তলা দিয়ে  চলবে লাখো যাত্রী নিত্য  
মেট্রো রেলের যাত্রায় আজ কার না ভরে চিত্ত ! 

মাসাধিক কালের চিঠি যাচ্ছে আজ মুহুর্তে আঙ্গুলের টেপায়  
দুই মেরুর মানুষ কথা বলতে 
পরস্পরকে যে দেখতে পায় ! 

ইকড়ের বেড়ার ঠাঁই নিয়েছে যদি 
কংক্রিটের বিশাল দালান 
নতুন মেটেল এসে কেন কংক্রিটকেও দেবেনা চালান ?  

বলি তাই 'আজি হতে' পাঁচ'শত বছর পরে'  
হবেনা কেন পার্সোনাল মহাকাশ যান ঘরে ঘরে !

আজকের আমরা হবো সংরক্ষিত যাদুঘরের কোনো এক ছোট্ট কোনায়  
দেখবে প্রজন্ম সমকালীন- এমন নাজুক বাসিন্দা ধরণীতে ছিল একদা হায় !  

একটা শ্রেণী শুধু ছিল যেমন কাল 
আছে আজও সেথা রইবে চিরকাল  
দীন দরিদ্রদের চিরন্তন এই অবস্থান হয়তো পারবেনা ঘোচাতে শক্তিধর মহাকাল ! 
                   ০২-১০-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।