স্মৃতি সহচর

স্মৃতি সহচর 
          -আ,ফ,ম, ইকবাল॥

চলে যায় সারাদিন   
নেই কোনো খোঁজখবর 
স্মৃতিগুলো কেন
আসে শুধু রাতবিরেতে- 
যখন ইচ্ছে করে 
হারিয়ে যাই ঘুমের অম্লান দেশে  !

কিছু দীপ  
কেবল নিজেকে পোড়ায় না 
পোড়িয়ে ছারখার করে দেয় 
কিছু হৃদয় ও ! 
ফের আলোকিত করে তোলে 
তার অনাবিল দ্যুতিতে। 

সত্যিই, 
স্মৃতিগুলো কখনো বড় ইতস্তত করে- 
আমি ভুলে গেছি 
নাকি সে ই গেছে ভুলে ? 

জানি- 
হয়তো পছন্দ করে কেউ কেউ  
উদাস উন্মনা 
তারাও থাকে কাছাকাছি 
ততোধিক হয়তো  
ঘৃণা করে বলে কাছে আসেনা !

মুখের আদলে যদি 
হৃদয়টা তৈরি হতো 
লুকিয়ে রেখে সকল গরল 
সরল মনে চেয়ে থাকতাম 
অবোধ নিষ্পাপ শিশুর মতো  
বেঁচে যেতাম সকল লজ্জা থেকে ! 

মশারি থেকে বেরিয়ে বলি- 
শোনো ইকবাল 
তোমার কর্ম লয়ে মত্ত থাকো তুমি  
বিবাগিকে ধরে রাখা যায় না 
ছায়াগুলো হোক তবে 
স্বপ্ন সহচর। 
           ৩০-১০-২০২২।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।