কঠোর এ জগতে ......
কঠোর এ জগতে ........
-আ,ফ,ম, ইকবাল॥
নিতে হয় জীবনে কিছু কঠোর নির্ণয়
ছেড়ে দাও আপনারে তাই একা
শুনো শুধু আপন চিত্তনিনাধ
শুনো হৃদয়ের রাগ সুর লয়
সন্ধান পাবে সেথা সকল বাস্তবতা !
প্রশ্ন করো আপনারে-
সত্যিই কি আমি একা ?
একাকি আমার এই বেড়ে উঠা ?
আমার হৃদয়ে কি আছে করুনার ঠাঁই ?
চিত্ত কি আমার হয়েছে পাপমুক্ত ?
নাকি ভরপুর আত্মগরিমায়
অথবা লালন করে চলেছি
অশিষ্ট নিঠুর বর্বর কঠোরতা ?
গুনে দেখো হৃদয়ের প্রতিটি অনুরণন
খুঁজে দেখো আপনার অবস্থান
আছে যদি কঠোরতা-
তা কি মুক বধিরের হতে পারে আওয়াজ
হতে পারে নিপিড়িত বঞ্চিতের সুর ?
সায় যদি দিয়েছে চৈতন্য তব
হ্যাঁ, কঠোর
আরও কঠোর হয়ে উঠো তবে
তার তরে যদি জগতের গঞ্জনা
সইতে হয়
সয়ে যাও তবে
তোমার মানবতা
তোমার কাছে স্বার্থক হবে !
২৯/১০/২০২২।
Comments
Post a Comment