কন্ট্রাডিকশন
কন্ট্রাডিকশন
- আ, ফ, ম, ইকবাল॥
বৈপরীত্যই জীবনের প্রাত্যহিকতা
তুমি চাইলে অথবা না চাইলেও
ফেটে পড়ছে যখন কেউ অট্টহাসিতে
বুকফাটা আর্তনাদে
করছে বিলাপ কতজন একই ক্ষণে।
রেশমি পোশাকে খসখস করে
চলছে যখন সুঠাম বিত্তবান
জামার নেই হাতা কারো
বাহুটাও নেই কত মানুষের !
খাবার টেবিলে উপছে পড়ছে খাবার কারো
বাহারি রঙিন পানীয় সামগ্রী
নিরন্ন হা-অন্ন হন্যে হয়ে
ঘুরছে অগনণ জনতা তখন।
উদ্যাম উচ্ছলতায়
ছড়াচ্ছে বিষাদরেণু যখন জীবশ্রেষ্ট
ধরে রেখেছে হাল অবলা প্রাণীকুল
কাননের কুসুম করছে বিকিরণ
সুবাস সৌরভ জগতশ্রেষ্ট ।
০৪-১০-২০২২।
Comments
Post a Comment