প্রত্যয়

প্রত্যয় 
      -আ, ফ, ম,  ইকবাল॥ 
      
দুটি গল্প চলে আসছে পাশাপাশি 
সৃষ্টি বিনাশের 
জন্ম আর মৃত্যুর 
শুনি প্রতিদিন 
ইচ্ছে করে শোনাতে। 

আলো আঁধারির চৌমুহনীতে 
দেখা হয় গল্পগুলোর 
সানাই দেয়া  
অস্ত্রের সম্ভারে বিবর্তন 
শক্তির দাপট উদ্ধত 
নিভিয়ে দিতে সকল আলোক।  

সমাগত যুদ্ধ মোকাবেলায় 
ইচ্ছে করে ক্রয় করে রাখি   
কিছু বিস্তৃত মাঠ  
এক সাগর জ্বালানি  
সাজিয়ে রাখি  
এক সমর্পিত বীর বাহিনী।  

বারুদের মুনাফা বাণিজ্যে  
পসরা সাজিয়ে যারা 
দাসত্বে বেঁধে রাখতে চায় মানবতা 
হিংস্র বিদ্বেষ যাদের পুঁজি 
পাগলা হায়েনাদের জন্য 
কেবল এক একটি শর 
গড়ে দেবে লক্ষণীয় অন্তর ! 
 
এসো, নতুন করে লিখি  
আগামী দিনের আলোকোজ্জ্বল ইতিহাস। 
                        ০৩-১০-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।