শোনো মনের কথা ..... ‌

শোনো মনের কথা ..... 
           -আ,ফ,ম,  ইকবাল॥          

ওহে পরিবর্তনের স্বপ্নচারী 
জেনে রাখো 
তোমার মধ্যে জ্যান্ত রয়েছে 
এক প্রাণবন্ত মানুষ আজও 
এগিয়ে যাবার বাসনা অদম্য তার 
অপ্রকাশিত অদ্যাবধি 
তার মনের কাহিনি 
অনুশীলনে আসেনি জোয়ার। 

আজ তুমি বড় হয়েছ 
ছদ্মবেশে রয়েছে 
তোমার মাঝে সেই শিশুমন 
যে শুধু স্বপ্ন দেখে 
ভালবাসে স্বপ্ন দেখতে 
নিদ্রায় জাগরণে 
বন্ধ করোনা খোরাক তার। 

সেই সে হাঁটি হাঁটি পা পা 
এগিয়ে চলুক হোঁচট খেয়ে খেয়ে 
আগলে রেখোনা তারে 
বদ্ধ কুঠুরি মাঝে 
শিখছে আজও সে 
মানবতার ধারাপাত 
শিখতে দাও 
শিখতে দাও ততোক্ষণ 
যখন না খুলে বসে 
নবযুগের পাঠশালা !   
              ২৯-১০-২০২২ ।

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।