যৌবনের ডাক।
যৌবনের ডাক।
-আ,ফ,ম, ইকবাল॥
পথের প্রতিকূলতা কোনো কালেও
আমাদের ঠেকাতে পারেনি
আমরা হেঁটেই চলেছি
হাঁটতে থাকবো- অবিরাম।
চলতে শুরু করেছিলাম
আদুল গায়ে
পেয়েছি এবার সূর্যালোকের ওড়না
পুড়বে হয়তো গা-গতর
আলোকিত হতে থাকবে অন্তর
নিরন্তর !
আমাদের উদ্যম
ঋতুতে আনবে নিশ্চিত পরিবর্তন
হারাবার নেই কিছু মোদের
সামনে পড়ে আছে
অঢেল অক্লান্ত অর্জন।
জীবনের লক্ষ্য যখন সৎকর্ম
সত্যের পথে করে মনোস্থির
চেতনার শক্তি দিয়ে
তুলতে পারি হাসির জোয়ার
আমরা সেই উদ্দমী বীর ।
হোক কভু কম আলো
হোক না কভু আকাশ আঁধার কালো
জোনাকি দেখায় পথ মোদের
জ্বলজ্বল জ্বলি তাই
নাশিতে অজ্ঞানতার ঘোর অন্ধকার !
জেনে গেছি ভালবাসা ভাগাভাগি করা
জানি মোরা পাশাপাশি হাতে হাত ধরা
জানি কেমনে করতে হয় ঘৃণাকে বর্জন
কোনো সড়যন্ত্র তাই মোদের
পারেনা আর করতে দংশন !
আমরা এবার লিখবো প্রেমের গান
গাইবো সমবেত কণ্ঠে সেই কোরাস
তুলবো ফুটিয়ে দিকে দিকে
বিজয়ের সুর
আমরা তুলবো এবার বিজয়ার সুর-
সেই দিন আর নয় তো দূর !
১৮-০৬-২০২২।
Comments
Post a Comment